
সবজান্তা দাদা
Presentation
•
Fun
•
3rd Grade
•
Hard
Srilekha Kumar
Used 3+ times
FREE Resource
10 Slides • 0 Questions
1
2
'এই দ্যাখ টেপি দ্যাখ কিরকম করে হাউই ছাড়তে হয়। বড় যে রাজুমামাকে ডাকতে যাচ্ছিলি? কেন রাজুমামা নাহলে বুঝি হাউই ছোটানো যায়না? এই দ্যাখ।'
3
দাদার বয়স প্রায় দশের হবে। দিদির বয়স মোটে আট-- অন্য অন্য ভাইবোনেরা আরও ছোট। সুতরাং দাদার দাদাগিরির অন্ত নেই। দাদাকে হাউই ছাড়তে দেখে টেপির মনে বেশ একটু ভয় হয়েছিল- পাছে দাদা হাউইয়ের তেজে উড়ে যায়,কি পুড়ে যায়, কিংবা সাংঘাতিক কিছু ঘটে যায়। কিন্তু দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হল।
4
দাদা হাউটিকে হাতে নিয়ে, একটুখানি বাঁকিয়ে ধরে বিজ্ঞের মতো বলতে লাগল, "এই সলতের মতো দেখছিস, এইখানে আগুন ধরাতে হয়। সলতে টা জ্বলতে জ্বলতে যেই ভস ভস করে ওঠে অমনি ঠক সময়টা বুঝে-- এই এমনি করে হাউই টা ছেড়ে দিতে হয়। এইখানেই হচ্ছে আসল বাহাদুরি। কাল দেখলি তো, প্রকাশটা কিরকম আনাড়ীর মতো করছিল? হাউই জ্বলতে না জ্বলতেই ফস করে ছেড়ে দিচ্ছিল। সেইজন্যই হাউই গুলি আকাশের দিকে না উঠে, নীচু হয়ে এদিক সেদিক বেঁকে যাচ্ছিল। "
5
এই বলে সবজান্তা দাদা একটি দেশলাইয়ের কাঠি ধরালেন। ভাইবোনেরা সব অবাক হয়ে হাঁ করে দেখতে লাগল। দেশলাইয়ের আগুনটি সলতের কাছে নিয়ে , দাদা ঘাড় বাঁকিয়ে মুচকি হেসে আর একবার টেপির দিকে তাকালেন। ভাবখানা এই যে আমি থাকতে রাজুমামা ফাজুমামার দরকার কি?
6
ফ্যাস-ফ্যাস-ছররর
এত শিগগিরি যে হাউইয়ে আগুন ধরে যায় সেটা দাদার খেয়ালই ছিলনা। দাদা তখনো ঘাড় বাঁকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন। কিন্তু হাসিটা না ফুরাতেই হাউই যখন ফ্যাস করে উঠল তখন সেই সঙ্গে দাদার মুখ থেকেও হাউ মাউ গোছের একটা বিকট শব্দ আপনা থেকেই বেরিয়ে এল।
7
আর তার পরেই দাদা যে একটা লম্ফ দিলেন তার ফলে দেখা গেল যে ছাতের মাঝখানে চিৎপাত হয়ে অত্যন্ত আনাড়ীর মতো তিনি হাত পা ছুড়ছেন। কিন্তু তা দেখবার অবসর টেপির হয়নি। কারণ দাদার চিৎকার আর লম্ফ ভঙ্গীর সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভিতর দিকে রওনা হয়েছিল।
8
কান্না টান্না থামার পর রাজুমামা যখন দাদাকে কান ধরে তাকে ভিতরে নিয়ে এলেন, তখন দেখা গেল যে দাদার হাতের কাছে ফোসকা পড়ে গেছে। আর গায়ের দু তিন জায়গায় পোড়ার দাগ লেগেছে। কিন্তু তার জন্য দাদার তত দুঃখ নেই। তার আসল দুঃখ এই যে টেপির কাছে তার বিদ্যাটা এমন অন্যায়ভাবে ফাঁস হয়ে গেল।
9
রাজুমামা চলে যেতেই সে হাতে মলম মাখতে মাখতে বলতে লাগল কোথাকার কোন দোকান থেকে হাউই কিনে এনেছে। ভালো করে মশলা মেশাতেও জানেনা। বিষ্টু পাঠকের দোকান থেকে হাউই আনলেই হত। বারবার বলেছি বড়মামা হাউই চেনেনা। তবু তাকেই দেবে হাউই কিনতে।
10
তারপর সে টেপি আর ভোলা ,ময়না আর খুকুনকে বেশ করে বুঝিয়ে দিল যে , সে যে চেচিয়েছিল আর লাফিয়েছিল সেটা ভয় নয় হঠাৎ ফুর্তির চোটে।
Show answer
Auto Play
Slide 1 / 10
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for Fun
26 questions
SLIME!!!!!
Quiz
•
KG - 12th Grade
9 questions
Halloween Candy Quiz
Quiz
•
3rd Grade
20 questions
Fun Fun Friday!
Quiz
•
3rd - 5th Grade
20 questions
Guess the Disney Character
Quiz
•
3rd Grade
10 questions
Boomer ⚡ Zoomer - Holiday Movies
Quiz
•
KG - University
25 questions
FUN FUN Trivia
Quiz
•
2nd - 5th Grade
19 questions
Name that CANDY
Quiz
•
2nd - 12th Grade
25 questions
Elementary School Pop Culture Trivia
Quiz
•
2nd - 5th Grade